ছবিঃসংগৃহিত

 
লটকন অত্যান্তপুষ্টি ও ঔষধিগুনে ভরপুর ফল। এর ইংরেজি নাম Burimese grape ও বৈঞ্জানিক নাম Baccaurea sapida ফলের খোসা ছাড়ালে ৩/৪টি রসালো অম্ল-মধুর স্বাদের বীজ পাওয়া যায়।পরিপক্ব লটকনের প্রতি ১০০ গ্রাম শাঁসে আছে ১.৪২ গ্রাম আমিষ,০.৪৫ গ্রাম চর্বি,০.৯ গ্রাম মোট খনিজ পদার্থ, ০.৩ গ্রাম লৌহ এবং ৯১কিলো ক্যালারি খাদ্যশক্তি(লৌহ ,যা শরিরের রক্তে হিমোগ্লোবিনের  পরিমান বাড়িয়ে দেয় )। এ ছাড়াও লটকনে রয়েছে ০.০৩ মিলিগ্রাম ভিটামিন বি১ এবং ০.১৯ মিলিগ্রাম ভিটামিন বি২। সাধারণত লটকন ফলকে ‍ভিটামিন বি২ ফল বলা হয়ে থাকে।ভিটামিন বি২ অত্যান্ত গুরুত্বপুর্ণ ভিটামিন, যা শরীরে জন্য খুব প্রয়োজনীয় উপাদান।এ ফলে চর্বি অত্যন্ত কম থাকায় ও কোনো শর্কারা না থাকায় সব বয়সী মানুষ নিচিন্তে খেতে পারেন।
লটকনের ঔষধীগুণঃ
লটকন যেমন পুষ্টিগুন রয়েছে,তেমনি রয়েছে ঔষধীগুন।এ ফল খেলে বমি বমি ভাব দুর হয়  তৃষ্ণা  নিবারণ হয়এ ছাড়া লটকনের পাতা শুকনা করে গুড়া করে খেলে ডায়রিয়া ও মানসিক চাপ কমে।এ ফল খেলে মুখে স্বাদ বাড়ে এবং খাবারে রুচি তৈরি হয়। এতে পর‌্যাপ্ত আয়রণ ও লৌহ উপাদান থাকায় দেহের রক্তশূন্যতাও দূর করে।


লেখক 
স্বথ্যকবষয়ক নিবন্ধকার
চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন
বিভাগীয় প্রধান,
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল,উত্তরা,ঢাকা।